May 20, 2026, 11:13 am

৪৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক ::
  • আপডেট Tuesday, May 19, 2026
  • 11 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক :: ঝলমলো রোদ পুরো সিলেট স্টেডিয়াম জুড়ে। মেঘমুক্ত পরিস্কার আকাশ। সকালের প্রথম ওভার থেকে পাকিস্তান কিছুটা আক্রমনাত্মক কায়দায় ব্যাটিং শুরু করে। প্রথম তিন ওভারে পাকিস্তানের ওপেনাররা তিনটি বাউন্ডারি আদায় করে। জিততে হলে পাকিস্তানকে এই ভেন্যুতে বিশ্বরের্কড গড়তে হবে। টার্গেট ৪৩৭ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত চতুর্থ ইনিংসে এতো বেশি রান তাড়া করে জেতার রেকর্ড কারো নেই। ৪১৮ রান তাড়া করে ম্যাচ জেতার সেই বিশ্বরের্কড এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অ্যান্টিগা টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই বিশ্বরের্কড গড়েছিল ব্রায়ান লারার দল। সকালের শুরুর তিন ওভারে কোনো ক্ষতি ছাড়াই পাকিস্তান ২০ রান তুলে নেয়।
বড় লক্ষ্য তাড়া করতে নেমেছে পাকিস্তান
সিলেট টেস্টের তৃতীয় দিনের শেষ বেলায় দুই ওভার ব্যাটিং করেছিল পাকিস্তান। তবে দুই ওভারে কোন রান নিতে পারেনি সফরকারীরা। ৪৩৭ রান তাড়া করতে আজ ও কাল- পুরো দুই দিন সময় পাচ্ছে পাকিস্তান। এই সময়ে ৪৩৭ রান তাড়া করতে পারে কি না সেটাই এখন দেখার অপেক্ষা। নাকি বাংলাদেশ দ্রুতই অলআউট করবে- সেটাও দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর