May 25, 2026, 2:02 am

৫১ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহায় শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী ফয়সাল আহমেদ

Reporter Name
  • আপডেট Sunday, May 24, 2026
  • 5 জন দেখেছে

মোঃ জাফর আলী:: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ গাজীপুর মহানগরীর টঙ্গী ও ৫১ নং ওয়ার্ড এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল নেতা হাজী মোঃ ফয়সাল আহমেদ (রুবেল)।
ঈদ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের অন্তরের অহংকার, হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণতাকেও কোরবানি দিতে হবে।
তিনি আরও বলেন, ত্যাগের এই মহান শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও সম্প্রীতির ভিত্তি গড়ে তোলে। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ফয়সাল আহমেদ বলেন, “৫১ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। আমি সবসময় এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।
সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈদের আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হবে।” পরিশেষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ যাপনের কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর