May 15, 2026, 8:50 pm

বিমানবন্দরের ডাস্টবিনে মিলল ৭ কেজি সোনা 

Reporter Name
  • আপডেট Tuesday, June 13, 2023
  • 123 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাত কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসময় একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার (১২ জুন) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাস্টমস গোয়েন্দার একটি দল বিমানবন্দরের ডাস্টবিন থেকে সাত কেজি সোনা জব্দ করেছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা। এ বিষয়ে কাস্টমস আইন ও ফৌজদারি কার্যবিধিতে মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর