May 17, 2026, 11:44 am

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান

Reporter Name
  • আপডেট Saturday, May 25, 2024
  • 93 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভুঁইয়া নুটুল। আজ শনিবার দুপুর ২টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর