September 21, 2026, 10:52 am

বঙ্গবন্ধুর সমাধিতে পানি সম্পদ উপমন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Saturday, September 30, 2023
  • 188 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ :: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। আজ শনিবার বিকালে তিনি টুঙ্গিপাড়ায় সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে উপমন্ত্রী বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বিনম্র সম্মান প্রদর্শন করেন। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় ৪ নেতা, ১৫ আগস্টের শহীদ এবং মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান।  সেখানে তিনি বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে  স্বাক্ষর করেন।  এরপর উপমন্ত্রী কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর