May 26, 2026, 7:58 pm

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Thursday, July 27, 2023
  • 120 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আজ বৃহস্পতিবার সংগঠনটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডির-৩২ নম্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এসময় স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি আব্দুল আলীম, দেবাশীষ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু, মাহবুব হাসান, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন বিপুল, সদস্য মির্জা মোশেদসহ কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবকসহ ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতারা জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর