May 31, 2026, 7:07 am

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সড়ক নিরাপত্তা কমিটির সাথে জিএমপির মতবিনিময় সভা

Reporter Name
  • আপডেট Thursday, June 6, 2024
  • 93 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষে গাজীপুর মহানগর সড়ক নিরাপত্তা কমিটির সাথে মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম, বিপিএম,পিপিএম (বার)। সভা পরিচালনা করেন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ গাজীপুর।
গাজীপুর মহানগর সড়ক নিরাপত্তা কমিটির মতবিনিময় সভায় গাজীপুর মেট্রোপলিটন এরিয়ার সড়কে চাঁদাবাজি ও যত্রতত্র পার্কিং বন্ধ, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন এবং সিএনজি ও অটো রিক্সা চলাচলের বিধি নিষেধ সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মতবিনিময় সভায় গাজীপুর মহানগর সড়ক নিরাপত্তা কমিটির সদস্য, প্রতিনিধি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সুধীসমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর