May 13, 2026, 9:06 am

পথচারীর থাপ্পড়ে প্রাণ গেলো অটোরিকশাচালকের

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, May 21, 2023
  • 117 জন দেখেছে

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পথচারীর থাপ্পড়ে সোহেল মিয়া (১৯) নামের এক অটোরিকশা চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ রোববার (২১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার সরিষা বাজারে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া উপজেলার সরিষা ইউনিয়নের গুইল্লাকান্দা গ্রামের আবু সাঈদের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোহেল মিয়া অটোরিকশায় যাত্রী তুলে সরিষা বাজার ত্যাগ করছিলেন। বাজার এলাকা থেকে বের হওয়ার সময় ময়নাল নামের এক যুবকের পায়ে অটোরিকশার সামনের চাকা উঠে যায়। এতে ময়নাল ক্ষিপ্ত হয়ে চালক সোহেলকে অটোরিকশা থেকে নামিয়ে থাপ্পড় মারেন ও গলা টিপে ধরেন। এতে সোহেল মিয়া অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর