May 31, 2026, 12:01 am

নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের প্রতি আওয়ামীলীগের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Friday, May 24, 2024
  • 97 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদারের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আজ শুক্রবার (২৪ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে তার মরদেহ আনা হলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মানু মজুমদারের মরদেহে শ্রদ্ধা জানানো হয়েছে।
গত মঙ্গলবার (২১ মে) রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মানু মজুমদার। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মানু মজুমদার কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে এমপি নির্বাচিত হন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এর প্রতিবাদে কলমাকান্দায় আন্দোলন গড়ে তোলেন তিনি। এ ঘটনায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ১৯৮১ সাল থেকে সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত একান্ত সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি বর্তমান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর