May 26, 2026, 1:48 pm

নেত্রকোণায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Saturday, April 18, 2026
  • 47 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নেত্রকোণায় তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যে শনিবার বিকেল ৩টায় দত্ত উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করে নেত্রকোণা জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
এতে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম কিবরিয়া চৌধুরী হেলিম এবং দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান প্রমুখ। পরে প্রধান অতিথিসহ উপস্থিত সবাই স্টল পরিদর্শন করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর