May 11, 2026, 8:40 am

নেত্রকোণায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট Monday, April 13, 2026
  • 21 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মো. জিল্লুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে কেন্দুয়া উপজেলার দামিনা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল আজ সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোণা-আঠারবাড়ী সড়কের রেন্ট্রিতলা-সান্দিকোণাগামী গ্রামীণ সড়কের দামিনা মোড়ে চেকপোস্ট বসায়। এসময় একটি সিএনজি তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ জিল্লুর রহমানকে আটক করা হয়।
আটককৃত জিল্লুর রহমান কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার দক্ষিণ নন্দরামপুর গ্রামের একদিল মিয়ার পুত্র।
এই ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর