May 18, 2026, 4:16 pm

নান্দাইল উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান আওয়ামীলীগের আমিনুল ইসলাম শাহান

Reporter Name
  • আপডেট Thursday, June 6, 2024
  • 184 জন দেখেছে
মুহম্মদ আবুল বাশার :: ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম শাহান (দোয়াত কলম) প্রতীকে নির্বাচিত হয়েছেন।
ব্যাপক জনসমর্থনে আমিনুল ইসলাম শাহান(দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ৪৬,৪৩৬ ভোট।এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শাহান নিষ্টার সাথে দায়িত্ব পালন করছে। তিনি একজন প্রতিবাদি আওয়ামীলীগের নেতা। তার নিকট যে কোন পেশার লোকজন খোলামেলা কথা বলতে পারেন এবং সাধ্যমত সমাধান করার চেষ্টা করেন।
এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহান বলেন সকলের সহযোগিতায় আমাকে চেয়ারম্যান নির্বাচিত করায় নান্দাইলবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মুরাবরকবাদ জানাই। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করিব।

উল্লেখ যে, এমদাদুল হক ভূঁইয়া আনারস প্রতীকে ২৯,৫৮৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। নান্দাইল উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান নির্বাচিত করায় আমিনুল ইসলাম শাহানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানায় দলীয় ও সাধারণ লোকজন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর