May 26, 2026, 4:07 pm

ধর্মীয় উপাসনালয়ে হামলা ও অনুভূতিতে আঘাত হলে কঠোর ব্যবস্থা: কক্সবাজারে ধর্ম উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Wednesday, July 2, 2025
  • 82 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকার সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে। কোনো দুর্বৃত্ত যদি ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করে কিংবা ধর্মানুভূতিতে আঘাত হানে, তবে তাকে রেহাই দেওয়া হবে না। রাষ্ট্র এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আজ বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের কৃষ্ণানন্দধাম মন্দিরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের’ ষষ্ঠ পর্যায়ের কেন্দ্র পরিদর্শনে গিয়ে ধর্ম উপদেষ্টা সংক্ষিপ্ত আলোচনায় এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সততা, ন্যায়নিষ্ঠা ও ভালোবাসা—এই মূল্যবোধ সমাজে ছড়িয়ে দিতে হবে। এই দেশ সব ধর্মের মানুষের, উন্নয়নেও সবার অবদান দরকার। এর আগে বেলা ১১টার দিকে ধর্ম উপদেষ্টা মন্দিরে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বীর লোকেরা উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ফুল ছিটিয়ে বরণ করে নেন। এরপর উপদেষ্টা মন্দিরের শিক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য দেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ট্রাস্টি পরিমল কান্তি শীল, ট্রাস্টের সহকারী পরিচালক রণজিৎ বাড়ৈ, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটির সভাপতি দুলাল চন্দ্র দে প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটি ও সনাতন ধর্মের নেতারাসহ শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর