May 15, 2026, 7:13 pm

দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Monday, July 14, 2025
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: নারায়ণগঞ্জে ২১ জন শহীদের নামে নির্মিত হয়েছে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ৫ উপদেষ্টা। তারা হলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
স্মৃতিস্তম্ভের ফলকে উল্লেখ করা ২১ জন শহীদ হলেন রিয়া গোপ, মো. রোমান, আরমান মোল্লা, মো. ইরফান ভূইয়া, মো. তুহিন, মো. মোহসীন, মো. জনি, ইব্রাহিম, মো. স্বজন, মো. আদিল, পারভেজ হাওলাদার, মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া, সোলেমান, ইমরান হাসান, হযরত বিল্লাল, সফিকুল, মো. সজল, মো. মাবরুর হুসাইন, মোহাম্মদ মাহামুদুর রহমান খান, মোহাম্মদ সাইফুল হাসান ও আহসান কবির।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘জুলাই মাসের আন্দোলনে গত সাড়ে ১৫ বছরের বাংলাদেশের ফ্যাসিস্ট শাসনব্যবস্থার উৎখাত হয়েছে। নারায়ণগঞ্জের মাটিতে ৫৬ জন শহীদ হয়েছেন এবং সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। আমরা শ্রদ্ধাভরে নারায়ণগঞ্জবাসীর অবদানের কথা স্মরণ করি।’
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর