May 11, 2026, 5:12 am

প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, April 5, 2026
  • 36 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত বলেছেন, দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। হামের কারণে অনেক শিশু জ্বর ও জটিলতায় ভুগছে। দ্রুত শনাক্ত করে চিকিৎসা দিতে পারলে আতঙ্কের কিছু নেই। নতুন করে যেন হাম ছড়িয়ে না পড়ে, সে কারণেই এই বিশেষ টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে টিকা দিতে হবে। আজ রোববার সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আজ যারা টিকা নিয়ে বাড়ি যাচ্ছেন, তারা প্রতিবেশীদেরও জানাবেন। যত বেশি শিশু টিকার আওতায় আসবে, সমাজ তত বেশি নিরাপদ হবে। সরকারের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ এবং প্রতিদিনের জাতীয় সার্ভিল্যান্সের তথ্য বিশ্লেষণ করে আক্রান্ত এলাকা চিহ্নিত করা হচ্ছে।
তিনি বলেন, ইতোমধ্যে ১৮ জেলার ৩০টি উপজেলায় এ কর্মসূচি চলছে। ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ কর্মসূচিতে সহযোগিতা করছে। খুব শিগগিরই ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকাতেও টিকাদান শুরু হবে।
সাংবাদিকদের উদ্দেশ্য প্রতিমন্ত্রী বলেন, আপনারা শুধু সংবাদ পরিবেশনই করছেন না, মানবতার কাজও করছেন। আপনাদের প্রচারণা সঠিক হলে আরও বেশি মানুষ টিকার গুরুত্ব বুঝতে পারবে। জনগণকে সম্পৃক্ত করতে আপনাদের ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়াল, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ রিজিম ম্যানুয়েল, গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর