May 17, 2026, 8:13 am

তিনবার ব্রেন টিউমারের অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

Reporter Name
  • আপডেট Friday, April 3, 2026
  • 47 জন দেখেছে

 বিনোদন ডেস্ক :: ছোট পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ফেব্রুয়ারি থেকে মস্তিষ্কের টিউমারে আক্রান্ত এই অভিনেত্রীর শরীরে স্বল্প সময়ের ব্যবধানে তৃতীয়বারের মতো অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে তানিয়ার প্রথম অস্ত্রোপচার করা হয়। কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাই নিয়ে যাওয়া হয়। সেখানে গত মার্চ মাসে দ্বিতীয় দফায় এবং চিকিৎসকদের পরামর্শে চলতি এপ্রিলের শুরুতে তৃতীয় দফার অস্ত্রোপচার করা হয়। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে তানিয়া নিজেই তার তৃতীয় সার্জারি সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেছেন।
হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘তৃতীয় সার্জারি। জীবন সুন্দর তানিয়া।’ এর আগে ১ এপ্রিল হাসপাতালের ট্যাগ হাতে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আবার শুরু করি তানিয়া।’
তানিয়া বৃষ্টির এই কঠিন সময়ে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন শোবিজ অঙ্গনের সহকর্মীরা। অভিনেতা ও পরিচালক কচি খন্দকার, চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরীসহ অনেকেই সামাজিক মাধ্যমে তার জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এখন প্রিয় অভিনেত্রীর সুস্থ হয়ে চিরচেনা অভিনয়ের আঙিনায় ফেরার প্রতীক্ষায় প্রহর গুনছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর