May 17, 2026, 12:43 pm

তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Reporter Name
  • আপডেট Thursday, July 17, 2025
  • 104 জন দেখেছে

আক্তার ডালি :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে গত বুধবার টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাউদ্দিন সরকারের নির্দেশে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ভবিষ্যৎ কর্ণধার, তরুণ প্রজন্মের অহংকার, রাজপথের সাহসী সৈনিক মোঃ আরাফ রিফাতের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে একটি বিশাল মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে জনসমুদ্রের রূপ নেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা জানান এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ, “তারেক রহমান আমাদের গর্ব, আমাদের স্বপ্নের নেতা, তাকে নিয়ে কটুক্তি চলবে না”। এদিনের সমাবেশে দলীয় শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক অধিকার চর্চার মাধ্যমে নেতাকর্মীরা প্রমাণ করেন গাজীপুর বিএনপি সব সময় দলনেতার পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর