May 31, 2026, 3:20 pm

টেস্ট হারের পর শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা আফগানিস্তানের

Reporter Name
  • আপডেট Sunday, June 18, 2023
  • 117 জন দেখেছে

ক্রীড়া প্রতিবেদক :: কোনো প্রতিদ্বন্দ্বীতা করতে না পারায় ঢাকা টেস্ট একদিন আগেই হেরেছে আফগানিস্তান। প্রতিদ্বন্দ্বীতা হলে দুই দলের মধ‌্যকার টেস্ট আজ পঞ্চম দিনেও গড়াত। শতাব্দীর সেরা টেস্ট পরাজয়ের (৫৪৬ রানের) তিক্ত স্বাদ পেতে হয়েছে আফগানদের। তাইতো শক্তিশালী ওয়ানডে দল বাছাই করে নিতে কোনো ‘যদি-কিন্তু’ চিন্তা করেনি অতিথিরা। ঈদের পর দুই দল চট্টগ্রামে তিন ওয়ানডে খেলবে। সেজন‌্য আজ নিজেদের ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান।

টেস্ট সিরিজে না খেলা রশিদ খান ওয়ানডে দলে ফিরেছেন। এছাড়া মোহাম্মদ নবী, রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমানদের নিয়ে তৈরি করা হয়েছে তাদের স্কোয়াড। চোটের কারণে রশিদ খান শ্রীলঙ্কাতে দুই ওয়ানডে খেলতে পারেননি। এরপর ঢাকা টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। শেষ ওয়ানডেতে খেললেও ৪ ওভারের বেশি বোলিং করেননি। তবে তারকা এই লেগস্পিনার এখন  পুরোপুরি ফিট। মাঠে  নামার জন‌্য প্রস্তুতও।

আফগানিস্তান ক্রিকেট দল সোমবার বাংলাদেশ ত‌্যাগ করবে। ঈদের পর পহেলা জুলাই ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আবার ঢাকায় আসবে। চট্টগ্রামে ৫ জুলাই শুরু হবে প্রথম ওয়ানডে। ৮ ও ১১ জুলাই বন্দরনগরীতেই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এরপর সিলেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সফর শেষ করবে আফগানিস্তান দল। ২০২২ সালেও চট্টগ্রামে তিন ওয়ানডে খেলেছিল দুই দল। প্রথম দুই ওয়ানডে হারের পর তৃতীয় ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ায় আফগানিস্তান। এবারের ফল কেমন হয় সেটাই দেখার।

ওয়ানডে সিরিজে আফগানিস্তান স্কোয়াড:
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলীখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া আকবর, ইজাহারুল হক নাভিদ, আবদুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শাফি ও সাঈদ আহমেদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর