September 20, 2026, 7:02 pm

টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত 

Reporter Name
  • আপডেট Thursday, August 17, 2023
  • 116 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল বুধবার টঙ্গীর মুদাফা এলাকায় অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক জিহাদির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ সমন্বয়কারী প্রভাষক মোঃ মাহাবুব উল আলম, সানোফি এফেন্টিস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক মাস্টার, গাজীপুর মহানগর কৃষক লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক, টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, মুক্তার হোসেন খান, আওয়ামী লীগ নেতা সরাফত হোসেন,চাঁনমিয়া, ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, সজীব হোসেন জয়, টঙ্গী পশ্চিম থানা কৃষকলীগের সদস্য বাবুল তালুকদার, নূরে আলম স্বপন মাস্টার, চান্দুরা রহমানিয়া সিনিয়র মাদ্রাসার মাওলানা তাজুল ইসলাম, মোঃ কামাল হোসেন, তালেব আলী ফকির, ওমর আলী, ফয়েজ আহমেদ, মোঃ শাহজাহান মিয়া, আব্দুস সাত্তার, হেলাল উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে তরারক বিতরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর