May 31, 2026, 10:53 am

টঙ্গী পশ্চিম থানার সর্বস্তরের জনগণসহ মহানগরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মামুন মোল্লা

Reporter Name
  • আপডেট Friday, June 14, 2024
  • 149 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার সকল নাগরিকসহ গাজীপুর মহানগরবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশিদ মামুন মোল্লা।
তিনি এক শুভেচ্ছা বাণীতে বলেন, “কুরবানীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। কোরবানীর ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদ আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।
‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো।” ঈদুল আয্হা উপলক্ষ্যে দেশবাসীসহ গাজীপুরবাসীর সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সকলেই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর