স্টাফ রিপোর্টার, গাজীপুর :: টঙ্গীর ঐতিহ্যবাহী আঞ্চলিক সংগঠন, টঙ্গীস্থ বৃহত্তর কুমিল্লা সমন্বয় পরিষদের উদ্যোগে শনিবার মিল গেইট সোনালী রোড এলাকায় ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ফজলুল হকের সভাপিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফের ব্যবস্থপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, প্রখ্যাত শ্রমিক নেতা মতিউর রহমান বি কম, টঙ্গী থানা আওয়ামী লীগের সহ সভাপতি মনির আহমেদ, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন, ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি জালাল উদ্দীন মাস্টার, ফরিদপুর সমিতির সভাপতি কে এম শাহ আলম, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, কুমিল্লা সমন্বয় পরিষদের সিনিয়র সহ সভাপতি শফিকুর রহমান শহিদ, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক এ কে এম পলাশ, যুব বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সহ সমাজ কল্যাণ সম্পাদক নয়ন পাটোয়ারী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আবদুল্লাহ আল হাতেম, ৫৩ নং সমন্বয় পরিষদের সভাপতি এনামুল হক এলেম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জোহান প্রমুখ। ইফতার মাহফিল শেষে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা সাদেক হোসেন খান এর পরিকল্পনায় প্রায় পাঁচ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পরে পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিগর্ব সমন্বয় পরিষদ অফিসে ইফতার করেন।