May 12, 2026, 1:23 am

টঙ্গীর সিরাজ উদ্দিন স্কুলে মৌসুমী ফলের উৎসব

Reporter Name
  • আপডেট Thursday, June 22, 2023
  • 229 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ বিভিন্ন মৌসুমী ফলের উৎসবের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ শিক্ষক প্রতিনিধি আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন, প্রভাতী শাখার সহকারী প্রধান আব্বাস আলী, সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষ, আশরাফ হোসেন ও মো: জাকির হোসেন প্রমুখ।
শিক্ষার্থীরা জানায়, ফল উৎসবের মাধ্যমে নতুন উদ্যমে প্রাণ ফিরে পেয়েছে প্রতিষ্ঠানটি। পড়াশোনার পাশাপাশি দেশীয় ফলে এমন সমাহারে যেমন তারা অজানা বিষয় জানছেন, তেমনি পরিবার-পরিজন নিয়ে ফলের স্বাদ গ্রহণ করছেন। শিক্ষার অংশ হিসেবে এ উদ্যোগ অনেক বেশি প্রশংসনীয় বলে জানায় তারা।
অভিভাবকরা জানান, ফল উৎসবের আয়োজনে আলাদা আনন্দ এনে দেয়। বাহারি ফল সংগ্রহে ও নিত্য নতুন সাজে সাজিয়ে তুলতে শিক্ষক-শিক্ষার্থীদের মিলিত প্রয়াসে মিলনমেলায় খুশি।
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মো. ওয়াদুদুর রহমান বলেন, শিক্ষার্থীদের আরও বেশি অনুপ্রেরণা জোগাতে ফল উৎসবের আয়োজন করা হয়েছে। এতে তারা যেমন বিভিন্ন ফল সম্পর্কে জ্ঞান পেলো, তেমনি এসব ফলের স্বাদ গ্রহণ করতে পেরেছে। আমরা এমন আয়োজন বারবার করতে চাই, যাতে শিক্ষার্থীদের পড়াশোনার বাইরেও বিভিন্ন জ্ঞান বৃদ্ধি পায়। এসময় তিনি শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের প্রচেষ্টায় সফল আয়োজনে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর