September 23, 2026, 11:59 am

টঙ্গীতে শিশুদের জন্য খেলার মাঠ উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, October 20, 2023
  • 127 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এরশাদ নগর ১নং ব্লক এলাকায় খেলার মাঠ ও শিশু পার্কের ফলক উন্মোচনের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এর শুভ উদ্বোধন করেন।
টঙ্গী আরবান প্রোগ্রাম টেকনিক্যাল কোঅডিনেটর মানস বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও আরবান প্রোগ্রাম রুবার ক্লাস্টার, ডেপুটি রিরেক্টর ও ফিল্ড অপারেসন্স মঞ্জু মারিয়া পালমা। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা কাদির, সাবেক কাউন্সিলর মোঃ ফারুক আহমেদ, ওয়াল্ড ভিশন বাংলাদেশ মীর রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মিয়া, শ্রমিক নেত্রী নুরজাহান মনি, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সেলিম খান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শিশির প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর