May 31, 2026, 3:04 am

টঙ্গীতে দুগ্রুপের সংঘর্ষ, কুপিয়ে জখম

Reporter Name
  • আপডেট Sunday, June 25, 2023
  • 153 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গীতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এক কিশোরসহ চারজনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১০টার দিকে টঙ্গী মরকুন মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- টঙ্গী মরকুন এলাকার ইমাম আলীর ছেলে দিপু (২৭), একই এলাকার দেলোয়ারের ছেলে আরিফ (১৩), টঙ্গীর গোপালপুর এলাকার শাহজাহানের ছেলে সেলিম (৩০) ও গাজীবাড়ি এলাকার মৃত আব্দুর রউফের ছেলে আমির হামজা ভোলা (৩০)।

স্থানীয়রা জানান, টঙ্গীর মরকুন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক দিন আগে অপু ও আবিরের গ্রুপে সংঘর্ষ হয়। পরে ওই ঘটনার সূত্র ধরেই শনিবার রাতে ফের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় তারা চারজনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে দুই গ্রুপের অর্ধশতাধিক কিশোর হাসপাতালে জড়ো হয়। পরে সেখানে ফের সংঘর্ষে জড়ালে খবর পায় পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, হাসপাতালে পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর