May 26, 2026, 3:16 am

টঙ্গীতে একজন অপরাধীও আইনের বাইরে থাকবে না : ডিসি মহিউদ্দিন

Reporter Name
  • আপডেট Thursday, April 23, 2026
  • 51 জন দেখেছে

শারমিন খানম:: গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) অপরাধ দক্ষিণ বিভাগের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেছেন, টঙ্গীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নগরবাসীকে আশ্বস্ত করতে চাই যে, একজন অপরাধীও আইনের আওতার বাইরে থাকবে না। আজ বৃহস্পতিবার দুপুরে জিএমপির অপরাধ দক্ষিণ বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, টঙ্গীতে ভবঘুরে মানুষ নানা সময় চুরি ছিনতাই করছে। আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়কে অনুরোধ করেছি ভবঘুরের বিষয়ে ব্যবস্থা নিতে। গুরুতর অপরাধীরা সহজেই জামিন পেয়ে যায়। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
মহানগরীর টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় গুলাগুলির ঘটনায় দায়েরকৃত মামলায় একটি বিদেশি পিস্তলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- টঙ্গীর পাগার পাঠানপাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে জসিম (৪০) ও লালমনিরহাট জেলা সদরের নয়া কুঠিরপাড়া গ্রামের মৃত নুর রহমানের ছেলে শরিফুল আলম আরিফ (৩২)।
পুলিশ জানায়, সম্প্রতি পাগাড় ঝিনু মার্কেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেব্রুয়ারি মাসে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় থানায় মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত জসিম ও আরিফকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যমতে পাঠান পাড়া এলাকার মজিবরের বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার করা হয়। এর পর অস্ত্র ও ম্যাগজিন জব্দ করে আসামিসহ থানায় আনা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর