শারমিন খানম:: টঙ্গীর মিলগেট নামাপাড়া এলাকায় গত রাতে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সম্মানিত সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। আজ মঙ্গলবার
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, মহানগর বিএনপি নেতা সরকার শাহানুর ইসলাম রনি, সাবেক কাউন্সিলর আবুল হাসেম, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম কাজল, সাবেক কাউন্সিলর সেলিম হোসেন, বিএনপি নেতা হাজি জহিরুল হক, আবু শাকের, যুবদল নেতা মোহাম্মদ হারুনুর রশিদ, মোঃ সালাউদ্দিনসহ অসংখ্য দলীয় নেতাকর্মী।