May 31, 2026, 9:10 am

জিসিসি’র নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের সাথে পুলিশের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Saturday, May 20, 2023
  • 173 জন দেখেছে

আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের সাথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এক মতবিনিময় সভা আজ শনিবার শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাংগীর আলম, সচিব, নির্বাচন কমিশন সচিবালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম হুমায়ুন কবীর, মহাপরিচালক (গ্রেড-১), জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ, মোল্যা নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, প্রকল্প পরিচালক, আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস, নির্বাচন কমিশন সচিবালয় ও আনিসুর রহমান, জেলা প্রশাসক, গাজীপুর জেলা। সভায় সভাপতিত্ব করেন ফরিদুল ইসলাম, রিটার্নিং অফিসার। মতবিনিময় সভায় ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে রিটার্নিং অফিসার ব্রিফ করেন।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন বলেন, আগামী ২৫ তারিখে অনুষ্ঠিতব্য নির্বাচনে জনসাধারণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে তা নিশ্চিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাবে। তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্ভয় ও পেশাদারিত্বের সাথে কাজ করতে আহবান জানান ও নির্বাচনী কার্যক্রমে আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোন ধরনের সহযোগীতার আশ্বাস দেন। সভায় নির্বাচনের ২৪০টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ এবং জিএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর