May 30, 2026, 4:56 pm

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলীর ইন্তেকাল

Reporter Name
  • আপডেট Thursday, May 2, 2024
  • 126 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: সাবেক অ্যাটর্নি জেনারেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এজে মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টা ৪০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে এজে মোহাম্মদ আলীর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখেছেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০১ সালের অক্টোবরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান এ জে মোহাম্মদ আলী। পরে তিনি দেশের দ্বাদশ অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালের ৩০ এপ্রিল থেকে ২০০৭ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি। ২০১৩-১৪ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এ জে মোহাম্মদ আলী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর