May 17, 2026, 12:02 pm

ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, March 17, 2024
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে কিশোর গ্যাং ‘জীবন গ্রুপের’ চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৬ মার্চ) নগরীর সদরঘাট থানাধীন ডিটি রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. পারভেজ হোসেন (২৮), মো. শাহীন (৩২), মো. রফিকুল ইসলাম (৩০) এবং মো. মিল্লাত (৩২)। তাদের মধ্যে গ্রেফতার পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি, একটি ফোল্ডিং ছোরা এবং একটি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়। আজ রোববার (১৭ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এসব তথ্য জানিয়েছে।
র‌্যাব জানায়, সদরঘাটের ডিটি রোড এলাকায় কিশোর গ্যাং জীবন গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন এলাকায় রাতে সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে আসছিলেন।
এছাড়াও তারা সদরঘাট এলাকায় স্থানীয়ভাবে রাস্তায়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ছিনতাই, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে থাকেন। তারা রাস্তায় চলাচলরত মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, সোনার অলংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর