May 15, 2026, 3:59 am

চট্টগ্রাম সিটিতে ৩১ কিমি সড়কের এলইডি বাতি প্রকল্পের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, June 29, 2025
  • 62 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:: নগরের ১০টি ওয়ার্ডে ৩১ দশমিক ৬৩ কিলোমিটার সড়কে ১৮ কোটি ৭৬ লাখ টাকায় ১ হাজার ২৬৫টি স্মার্ট এলইডি বাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। আজ রোববার (২৯ জুন) ৮ নম্বর শোলকবহর ওয়ার্ডের আবদুল হামিদ সড়কে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের মাধ্যমে স্মার্ট এলইডি বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, নগরবাসীর নিরাপদ ও স্বস্তিকর চলাচলের জন্য অন্ধকারমুক্ত নগর গড়ে তোলা আমাদের অঙ্গীকার। এই আলোকায়ন প্রকল্প তারই অংশ। বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-১, ধাপ-১)’ এবং ‘বিদ্যুৎবাতি উন্নয়ন কার্যক্রম (অঞ্চল-৫, ধাপ-১)’ শীর্ষক দুটি উপ-প্রকল্পের আওতায় এসব স্মার্ট এলইডি বাতি স্থাপন করা হবে। এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে আলোকায়ন ব্যবস্থাকে স্মার্ট নগরে রূপান্তরের প্রথম ধাপ হিসেবে আমরা দেখছি। এটি শুধু নিরাপত্তাই নয়, সৌন্দর্যও বাড়াবে। স্মার্ট এলইডি বাতিগুলো ক্লাউড সার্ভারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করা যাবে। ফলে বাতি চালু বা বন্ধ, যন্ত্রের ত্রুটি শনাক্ত এবং রক্ষণাবেক্ষণ আরও সহজ হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জসীম উদ্দীন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) শাফকাত বিন আমিন, প্রকল্পের আলোকায়ন কাজের সমন্বয়কারী সহকারী প্রকৌশলী সরওয়ার আলম খান, অনিক দাশগুপ্ত, ফখরুল ইসলাম, রূপক চন্দ্র দাশ, এনামুল হক, কামাল হোসেন, সালাহ উদ্দিন ইউসুফ মজুমদার, ঠিকাদার ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান মো. আতাউর রহমান সরকার রুজেল ও জামেয়া মাদানিয়া শোলকবহর মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা হারুনুর রশিদ, নগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ চৌধুরী, সদস্য মাহবুবুল ইসলাম হুমায়ুন, শোলকবহর ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল আলম, সেক্রেটারি হাসান চৌধুরী ওসমান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর