May 18, 2026, 3:53 pm

গাজীপুরে ২০ বেডের ডায়ালাইসিস ইউনিট’র উদ্বোধন

Reporter Name
  • আপডেট Thursday, July 27, 2023
  • 127 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ৭তলা ভবনের উর্ধ্বমুখী সম্প্রারণ শেষে তাতে ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন ও নিউরোলজি বিভাগ চালু করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বুধবার ভবন উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মহিউদ্দিন মাতাব্বর, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো.মাহবুব আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প পরিচালক ডা. মো. মনিরুজ্জামান, হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প পরিচালক ডা. মো. মনিরুজ্জামান বলেছেন, হাসপাতালের ৮ম তলা হতে ১৫তলা পর্যন্ত ভবনের উর্ধ্বমুখী সম্প্রারণকাজ শেষে বুধবার ভবনটি গণপূর্ত বিভাগ হস্তান্তর করেছে। পরে এ ভবনের ৯ম তলায় ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন করা হয় এবং ও ৫ম তলায় নিউরোলজি বিভাগ খোলা হয়। এতে এ ধরনের অধিকসংখ্যক রোগী চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ তৈরি হলো।

হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, বুধবার ১৫তলা ভবনের ৯ম তলার উত্তর পাশে ২০ বেডের ডায়ালাইসিস ইউনিট এবং আগে ৫ম তলায় যেখানে ডায়ালাইসিস রোগীর চিকিৎসা হতো সেখানে ১২ বেডের নিউরোলজি বিভাগ খোলা হয়েছে। বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এর মধ্যে ডায়ালাইসিস ইউনিট উদ্বোধন উদ্বোধন করেছেন।

এখানে পুরানো (ক্রনিক) কিডনী (ফেইলুর) অকেজো রোগীর ডায়ালাইসিস করার জন্য বেড সংখ্যা খুবই অপ্রতুল। ডায়ালাইসিস করা খুবই ব্যয় বহুল চিকিৎসা পদ্ধতি। এখানকার আগের ১০টি বেড খালি না থাকলেও আরো ৫৬০ রোগীর ভর্তির জন্য আবেদন জমা পড়েছে। এমতাবস্থায় আরো ১০টি বেড বৃদ্ধির ফলে কিডনী রোগীদের ভর্তি করে চিকিৎসা দেয়ার জন্য কিছু হলেও সুযোগ সৃষ্টি হয়েছে, কষ্ট লাঘব হবে।

নিউরোলজি রোগীদের মেডিসিন চিকিৎসকরাই চিকিৎসা দিতেন। আগে যেভাবে ¯স্নায়ুরোগের চিকিৎসা দেয়া দরকার তা এখানে দেয়া সম্ভব হতো না। কিন্তু নিউরোলজি বিভাগ হওয়াতে সেখানে এখন প্রয়োজনে ভর্তি হয়ে এ ধরনের রোগীরা চিকিৎসাসেবা নিতে পারবেন্।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর