May 31, 2026, 8:20 am

গাজীপুরে হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপির ৫ কিলোমিটারের পদযাত্রা

Reporter Name
  • আপডেট Tuesday, July 18, 2023
  • 129 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর জেলা বিএনপি ও  মহানগর বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এ পদযাত্রার কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পদযাত্রা শুরুর আগে গাজীপুর জেলা শহরেরর রাজবাড়ি রোডে বিএনপির কাযালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, সারা দেশে সরকার নৈরাজ্য সৃষ্টি করছে। সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের কথা বলে এক তরফা নির্বাচন করে যাচ্ছে। এই সরকারের অধীনে কোনো ভাবেই একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। তাই সরকার পতনের দাবি যতোক্ষণ না পূরণ হবে ততোদিন আমাদের আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে। 

এ সময়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান প্রমুখ।

পদযাত্রায় অংশ নিতে গাজীপুরের বিভিন্ন উপজেলা থেকে সকাল থেকে নেতাকর্মীরা জেলা শহরের বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। এসময় জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।  দলীয় কার্যালয় থেকে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে  জয়দেবপুর-ঢাকা সড়ক হয়ে, শিববাড়ি, লক্ষীপুরা, রওশান সড়ক হয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা প্রায় ৫ কিলোমিটার পদযাত্রা করেন। 

এসময় কর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে। নগরীর বিভিন্ন রাস্তায় যানচলাচল ধীরগতির ও বন্ধ হয়ে যায়। নেতাকর্মীরা বলেন, গত একযুগে এতো নেতাকর্মী নিয়ে কোন দলীয় কার্যক্রম হয়নি। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর