May 15, 2026, 8:35 pm

গাজীপুরে স্ত্রী হত্যা, স্বামীর দুলাভাই গ্রেপ্তার 

Reporter Name
  • আপডেট Friday, July 28, 2023
  • 146 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে দ্বিতীয় স্ত্রী আছমা আক্তার ওরফে তাহমিনা আক্তারকে (২০) শ্বাসরোধে হত্যায় জড়িত থাকার অভিযোগে স্বামী নবী হোসেনের দুলাভাই খোকনকেও (৪৫) গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২০২১ সালে বাসান থানা পুলিশ স্বামীকেও গ্রেপ্তার করেছিল, বর্তমানে তিনি জামিনে রয়েছেন। আজ শুক্রবার বিকেলে পিবিআই’র সুপার (এসপি) মোহাম্মদ মাকছেদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষিয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তারকৃত খোকন নেত্রকোনার বারহাট্টা উপজেলার হারুলিয়া নোয়াপাড়া গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে। তিনি গাজীপুরের মালেকের বাড়ী এলাকার শরীফের বাড়ীর ভাড়াটিয়া। সোমবার (২৪ জুলাই) বিকেলে চান্দনা চৌরাস্তা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডের পর বৃহস্পতিবার (২৭ জুলাই) বিজ্ঞ আদালতে হাজির করেল তিনি ভিকটিমকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে হত্যার কারণ ও মুলহোতার পরিচয় প্রকাশসহ জবানবন্দি দেয়। ভিকটিম আছমা আক্তার তাহমিনা (২০) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কুষ্টিবাড়ী গ্রামের নবী হোসেনের স্ত্রী। ভিকটিমের স্বামী নবী হোসেকে ২০২১ সালে বাসান থানা পুলিশ গ্রেপ্তার করার পর বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছেদুর রহমান জানান, ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে পুলিশ গ্রেফতার করে। পরে সে আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি দিলে ঘটনার প্রকৃত রহস্য উম্মোচিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর