May 18, 2026, 1:26 pm

গাজীপুরে সিলিন্ডার গ্যাস বিক্রিতে অনিয়ম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • আপডেট Sunday, April 5, 2026
  • 44 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেল অবৈধভাবে মজুত এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে পরিচালিত পৃথক অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই সব অভিযান পরিচালিত হয়।
গাজীপুর মহানগর সদর মেট্রো থানার বিলাশপুর, দেশীপাড়া এবং কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনয়নের ভুরুলিয়ায় পৃথকভাবে এসব অভিযান পরিচালিত হয়েছে। এলাকায় দুই প্রতিষ্ঠানকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল ভ্রাম্যমান আদালতের তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামত সড়কের গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানি জননী এন্টারপ্রাইজে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার মজুত রাখা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দেশীপাড়া এলাকার গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানি খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার সিলিন্ডার অবৈধভাবে মজুত রাখার দায়ে চার লাখ টাকা জরিমানা করা হয়। কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনয়নের ভুরুলিয়া এলাকার একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা, গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটে অবস্থিত (বিআরআরআই) আর্মি ক্যাম্প (১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি), পুলিশ এবং আনসার ও ভিডিপি বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের বিচারক এ দণ্ড দেয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ভোক্তা অধিকার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত জেলা প্রশাসন এসব অভিযান অব্যাহত থাকবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর