May 25, 2026, 8:00 pm

গাজীপুরের গাছায় প্লাস্টিক কারখানায় ডাকাতি ৩ ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট Monday, June 30, 2025
  • 100 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কারখানায় ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মাজিশাইল গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. কাউছার মিয়া (৩৫), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চমদাখালী গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে সাব্বির হোসেন রাজিব (২৫), ও গাজীপুর জেলার সদর থানার কুমুন এলাকার নাসিরের ছেলে মো. শাখাওয়াত হোসেন ওরফে সৈকত (২৬)।
গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৩ জুন রাতে ঈশ্বড্ডা এলাকার আপন প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ কারখানায় একদল ডাকাত ঢুকে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জাঝর এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চায়নিজ কুড়াল, সুইচ গিয়ার, হেসকো ব্লেডসহ হাতল, সিজার, টেস্টার, সেলাই রেঞ্চ ও ৬টি ঢালি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। তারা তিনজনই সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর