May 31, 2026, 7:08 am

গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Reporter Name
  • আপডেট Sunday, July 13, 2025
  • 82 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভুঁইয়া ফাউন্ডেশননের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফলজ গাছের চারা রোপণ করেন। এ সময় বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে আমরূপালি ও কাটিমন জাতের ৪ হাজার আম গাছের চারা বিতরণ করা হয়।
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু। বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বৈরাগীরচালা উচ্চ বিদ্যালয় এর সভাপতি আব্দুল মোতালেব।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষার সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। জীবনে স্বাচ্ছন্দ্য আনতে পর্যাপ্ত বৃক্ষরোপণ দরকার। কেননা বৃক্ষহীন পরিবেশ জীবন-জীবিকার জন্য ভয়াবহ হুমকি। গাছ লাগানোর পাশাপাশি সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণে লাগামহীন বৃক্ষনিধনও বন্ধ করতে হবে। গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচাতে হবে। তাহলে আমাদের বনজ সম্পদ বৃদ্ধি পাবে, পরিবেশও সুন্দর হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বৃক্ষকে ভালোবাসতেন আর সেই কারনে উপহার হিসেবে সৌদি সরকারকে নিম গাছের চারা দিয়েছিলেন।উপহার দেয়া সেই নিমের চারাগুলো আজ মহীরূহ ছড়িয়ে পড়েছে সাড়া সৌদি জুড়ে! মরুভূমিতে যেন টিকে গেছে বাংলাদেশের স্মৃতি উঁচু করে। আরাফাতের ময়দানে সবুজ শীতল ছায়া দিয়ে চলেছে অসংখ্য নিম গাছ। সুতরাং শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে বন্ধু-বান্ধবকে উপহার হিসেবে অন্তত্য একটি করে গাছের চারা উপহার দেয়ার আহবান জানান উপস্হিত ছাত্র-ছাত্রীদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর