May 18, 2026, 3:07 pm

গাছায় নেতাকর্মীদের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময়

Reporter Name
  • আপডেট Sunday, July 9, 2023
  • 111 জন দেখেছে

সাথী আক্তার, টঙ্গী :: গাছায় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ হাসান রাসেল এমপির ঈদ পূর্ণমিলনী শুভেচ্ছা ও মতবিনিময় সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। গাছা থানা আওয়ামী লীগের সভাপতি এডঃ মহিউদ্দিন আহম্মেদ মহির সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শহীদুল্লাহ মিয়া, আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন মোল্লা, রফিকুল ইসলাম রফিক, রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, মহিলা কাউন্সিলর হাছনা হেনা, গাছা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আদম আলী, গাছা থানা আওয়ামী লীগ নেতা মোঃ লিটন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মিয়া, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুন, সহ সভাপতি রানা মিয়া,গাজীপুর মহানগর মৎসজিবি লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ শহিন খান,গাছা থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রভাষক শফিকুল ইসলাম শফিক, যুবলীগ নেতা মাহবুব আলম শ্বপন প্রমুখ।

মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে আমাদের অনেক ভুল ছিল ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এবং প্রতিটি বাসায় গিয়ে মা বোনের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দিয়ে নৌকা মার্কা ভোট প্রার্থনা করতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর