May 30, 2026, 9:15 pm

কাশিয়ানীতে স্কুল ভবন বঙ্গবন্ধুর উদ্বোধন

Reporter Name
  • আপডেট Saturday, July 22, 2023
  • 104 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন ‘বঙ্গবন্ধুর’ উদ্বোধন হয়েছে।আজ শনিবার (২২ জুলাই) বেলা ১১টায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্ণেল (অব) মুহাম্মদ ফারুক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিদ্দিকুজ্জামান রব্বানী, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক কানতারা কে খান, ইউএনও মো. মেহেদী হাসান, সাজাইল ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম, সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর