May 31, 2026, 12:48 pm

এসএসসি পরীক্ষায় এবারও সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ সেরা

Reporter Name
  • আপডেট Sunday, May 12, 2024
  • 143 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আবারো গাজীপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এ টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ সেরা। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় সফি উদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ থেকে ৭০৭ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০৭জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন, পাশের হার ১০০%।
টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে জেনারেল শাখায় ৪১৫জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করেছে ৪০৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। পাশের হার ৯৭.৩৫%। ভোকেশনাল শাখায় ১১৩ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ১১০জন। জিপিএ-৫ পেয়েছে ১০জন। পাশের হার ৯৭.৩৫%।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গালস্ কলেজ থেকে ৫০১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন, পাশের হার ৯২.০২%।
টঙ্গীর সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ থেকে ১৯৮জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৯৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৮জন। পাশের হার ৯৭.৪৭%।
কোনাবাড়ি আরিফ কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪৭৬ জন ছাত্র-ছাত্রী, পাস করেছে ৪৭০ জন, জিপিএ-৫ পেয়েছে ২৩৪ জন, পাসের হার ৯৮.৭৪%।
রাজেন্দ্রপুর কেন্টেরমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ২৬৭ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২৩০ জন, পাশের হার ১০০%।
জয়দেবপুর রানী বিলাস মনি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩৫৮ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৩৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন, পাসের হার ৯৮.৩২%।
গাজীপুর ধান গবেষণা উচ্চ বিদ্যালয় থেকে ১৩২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০ জন। পাশের হার ১০০%।
টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ২৬৩ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৪৫জন। জিপিএ-৫ পেয়েছে ২৯ জন, পাশের হার ৯৩.১৬%।
আশরাফ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে ১৭১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৯৫জন। জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ৫৫.৫৬%।
সাতাইশ স্কুল এন্ড কলেজ থেকে ১৮০জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১৭২জন, পাশের হার ৯৫.৫৬%। টিএন্ডটি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৫৭জন ছাত্র-ছাত্রী। পাশ করেছে ৪৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৮জন, পাশের হার ৮২.৪৬%।
শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ১৫৬ জন, পাশ করেছে ১৩১ জন, জিপিএ-৫ পেয়েছে ৯জন, পাশের হার ৮৪%।
রায়েরদিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ১১৫ জন, পাশ করেছে ১০২জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাশের হার ৮৮.৭০%।
আমজাদ আলী সরকার গালস্ স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়েছে ৫৭ জন, পাশ করেছে ৪৮জন, জিপিএ ৫ পেয়েছে ৭ জন, পাশের হার ৮৪.২১%।
কাদেরিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৩০৮ জন, পাশ করেছে ২৮১ জন, জিপিএ-৫ পেয়েছে ১৮জন, পাশের হার ৯১.২৩%।
মামদী মোল্লা উচ্চ বিদ্যালয় থেকে পীরক্ষা দিয়েছে ৩৬জন, পাশ করেছে ৩৬ জন, পাশের হার ১০০%।
মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৯৯জন,পাশ করেছে ৬৮ জন, পাশের হার ৬৮.৭৯%।
নিশাত জুট মিলস উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ১০০জন, পাশ করেছে ৮৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন, পাশের হার ৮৮%।
অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ১৩৯ জন, পাশ করেছে ১২৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ৮৯.২১%।
মজিদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৯৪জন, পাশ করেছে ৮৩জন, জিপিএ-৫ পেয়েছে ৬ জন, পাশের হার ৮৯%।
কুনিয়া শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ১৯২জন, পাশ করেছে ১৭৬ জন, জিপিএ-৫ পেয়েছে ১৬ জন, পাশের হার ৯৩%।
নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ১১৭ জন, পাশ করেছে ১১৩ জন, জিপিএ-৫ পেয়েছে ৮ জন, পাশের হার ৯৬.৫৮%।
শহীদ আহসান উল্লাহ স্যার মাষ্টার উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৬১২ জন, পাশ করেছে ৫৭৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন, পাশের হার ৯৪.৪৪%।
মন্নু টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ১৬জন, পাশ করেছে ১৫জন, পাশের হার ৯৯%।
হাজী কছিম উদ্দিন পাবলিক স্কুল থেকে পরীক্ষা দিয়েছে ৬২জন, পাশ করেছে ৬২ জন, জিপিএ-৫ পেয়েছে-২ জন, পাশের হার ১০০%।
ধুমকেতু উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ৩১৯জন, পাশ করেছে ২৭৮জন, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, পাশের হার ৮৮%।
পাগাড় মোহাম্মদ আলী পাঠান উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে ১৬৩ জন, পাশ করেছে ১০১ জন, জিপিএ-৫ পেয়েছে -১ জন, পাশের হার ৬১.৯৭%।
হাজী সাঈদ ল্যাবরেটরি স্কুল থেকে পরীক্ষা দিয়েছে ২৬ জন, পাশ করেছে ২৬ জন, জিপিএ-৫ পেয়েছে ১জন, পাশের হার ১০০%।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর