September 21, 2026, 6:31 pm

একই দিনে হলিউডের দুই ছবি

Reporter Name
  • আপডেট Friday, August 11, 2023
  • 132 জন দেখেছে

বিনোদন ডেস্ক :: গত কয়েক সপ্তাহ ধরে দুনিয়া মাতিয়ে রেখেছে হলিউডের দুই সিনেমা ‘বার্বি’ এবং ‘ওপেনহেইমার’। যার রেশ কাটতে না কাটতে আজ ১১ আগস্ট একসঙ্গে হলিউডের দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। একটি সায়েন্স ফিকশন অ্যাকশনধর্মী ছবি ‘মেগ ২ : দ্য ট্রেঞ্চ’। অন্যটি অ্যানিমেশন ছবি ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস : মিউট্যান্ট মেহেম’। দুটি ছবিই সিক্যুয়েল। রক্তপিপাসু ভয়ংকর হাঙরের তা-ব নিয়ে নির্মিত ‘মেগ ২ : দ্য ট্রেঞ্চ’ ছবিটি পরিচালনা করেছেন বেন হুইটলি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় হলিউড তারকা জেসন স্ট্যাথাম। অন্যদিকে জনপ্রিয় কমিক চরিত্র নিয়ে ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস : মিউট্যান্ট মেহেম’ ছবিটি পরিচালনা করেছেন জেফ রো। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর