May 30, 2026, 9:08 pm

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে : খায়রুজ্জামান লিটন

Reporter Name
  • আপডেট Tuesday, May 2, 2023
  • 252 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘শেখ হাসিনা সরকারে আছে বলেই আপনারা ভালো আছেন। তার নেতৃত্বে দেশটা আজ উন্নত হয়েছে। এবার সিটি নির্বাচন ইভিএমে হবে। এ বিষয়ে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেয়া হবে। আজ মঙ্গলবার (২ মে) নগরভবনের এ্যানেক্স সভাকক্ষে অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সফল রাষ্ট্রনায়ক। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে হবে। আইএমএফের প্রধান দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর অভাবনীয় সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। এটি আমাদের দেশের জন্য গর্বের।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, নারীদের সম্মান বৃদ্ধিতে সন্তানের নামের সাথে মায়ের নাম যুক্ত করা হয়েছে। সকল ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হয়েছে। সারাদেশে গৃহহীন মানুষের জন্য গৃহের ব্যবস্থার উদ্যোগ যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রশংসনীয় উদ্যোগ যা বিশ্বের কোন দেশই করতে পারেনি।

রাসিক মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে সহযোগিতা অব্যাহত রেখেছেন। এর ফলে রাজশাহীতে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আগামীতে উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। রাজশাহীতে কর্মসংস্থান সৃষ্টিতে মাঝারি আকারের গার্মেন্টস কারখানা স্থাপন করা হবে। রাজশাহীতে নৌবন্দর স্থাপনের কাজ অনেক দুর এগিয়েছে। রাজশাহী হতে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন ও বাস চলাচল চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাজশাহীর উন্নয়ন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।  

সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা রেজা। সভায় সঞ্চালনা করেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর