May 11, 2026, 11:40 pm

ঈশ্বরগঞ্জ পুলিশের অভিযান: পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ১১

Reporter Name
  • আপডেট Sunday, July 6, 2025
  • 67 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহ জেলার পুলিশ সুপারের নির্দেশক্রমে ও সার্কেল অফিসারের সার্বিক তত্ত্বাবধানে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১১ জন আসামিকে গ্রেফতার করেছে। আজ রোববার (৬ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে মাদক, চুরি, মারামারি, জুয়া ও পরোয়ানাভুক্ত মামলার আসামিদের আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈশ্বরগঞ্জ থানার মামলার ভিত্তিতে গ্রেফতার হন মো. মেহেদী হাসান (২৩), মো. রোমান হাসান (২৫)।
অন্যদিকে, ১৮৬০ সালের দণ্ডবিধির ৩২৩/৩২৮/৩৭৯ ধারায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হন মো. সোহেল (৩৩), পাভেল (২৫)। পুলিশ আরো জানায়, পূর্বের পরোয়ানাভুক্ত মামলার ভিত্তিতে গ্রেফতার হন মো. মানিক মিয়া। জুয়া আইনের ০৪ ধারা মোতাবেক গ্রেফতার করা হয়- সোহেল মিয়া (৩৫), মো. লিটন মিয়া (৪০), মো. শ্যামল মিয়া (৩০), শাহজাহান (৫০), মো. আতিকুল (৩০), মো. সুলতান উদ্দিন (৫৯)।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.ওবায়দুর রহমান বলেন, অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর