May 30, 2026, 6:04 pm

ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড.আওরঙ্গজেব বেলাল

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, June 10, 2023
  • 149 জন দেখেছে

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য ও ঈশ্বরগঞ্জের কৃতি সন্তান ডঃ এডভোকেট আওরঙ্গজেব বেলাল সাংবাদিকদের সহিত মতবিনিময় করেন।আজ শনিবার ১০-জুন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে মাগরিব নামাযের পর মত বিনিময়কালে ডঃ এডভোকেট আওরঙ্গজেব বেলাল তার সংগঠনের বর্তমান সময়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।তিনি আরো বলেন এলডিপির চেয়ারম্যান ডঃ অলি আহমেদ এর দিক নির্দেশনায় আমাকে ঈশ্বরগঞ্জ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন। আমি আপনাদের সার্বিক সহযোগীতা কামনা করছি। এসময় ময়মনসিংহ জেলা এলডিপির সাধারণ সম্পাদক ও  এলডিপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ আবদুস সামাদ,পিতাম্বরপাড়া কামিল মাদরাসার শিক্ষক সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর