May 13, 2026, 10:16 am

আজ থেকে শুরু হচ্ছে ‘সেরাকণ্ঠের’ সপ্তম সিজন

Reporter Name
  • আপডেট Thursday, May 4, 2023
  • 247 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক :: সংগীত নিয়ে দেশের প্রধান প্রতিযোগিতামূলক রিয়্যালিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’। দীর্ঘ দিন ধরে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এবার শুরু হয়েছে সেরাকণ্ঠের সপ্তম সিজন। আজ বৃহস্পতিবার (৪ মে) থেকে শুরু হচ্ছে নতুন সিজনটির টিভি সম্প্রচার। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিযোগিতার প্রকল্প প্রধান ইজাজ খান স্বপন। তিনি বলেন, ‘অসাধারণ সব প্রতিযোগী পেয়েছি এবার। স্মার্ট, ভার্সেটাইল সিঙ্গাররা এসেছে। মেধাবী প্রতিযোগী আর গুণী বিচারকসহ সামগ্রিক আয়োজন নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।’

স্বপন জানান, এবার প্রায় ৩৮ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছিলেন। এরপর প্রাথমিক অডিশন শেষে ১৮০ জনকে বাছাই করা হয়। তাদের নিয়ে চলছে গ্র্যান্ড অডিশন। এরপর ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাবে অনুষ্ঠান।

এবারের আসরে প্রধান বিচারক হিসেবে আয়োজনটির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। তার সঙ্গে বিচারকের আসনে আরও আছেন নন্দিত দুজন কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। এর মধ্যে রুনা লায়লা এই আয়োজনে যোগ দেবেন সুপার সিক্সটিন রাউন্ড থেকে। 

আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক ঐক্যডটকমডটবিডি। মিডিয়া পার্টনার গানবাংলা টেলিভিশন। অনলাইন নিউজ পোর্টাল পার্টনার হিসেবে রয়েছে বাংলা ট্রিবিউন। স্ন্যাকস পার্টনার হিসেবে রয়েছে মীনা বাজার। পুরো আয়োজনটির উপস্থাপনায় থাকছেন শান্তা জাহান। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে ‘সেরাকণ্ঠ’র নতুন পর্ব। এরপর তা উন্মুক্ত করা হবে চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর