September 22, 2026, 9:54 am

‘অভিমান’ নিয়ে হৃদয় খান

মাসুদ আলম
  • আপডেট Saturday, May 20, 2023
  • 212 জন দেখেছে

বর্তমান সময়ের মিউজিক ক্রেজ হৃদয় খান। নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন তিনি।প্রতি মাসেই উন্মুক্ত করছেন নতুন গান। ইউটিউবের পাশাপাশ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও গানগুলো তুলে ধরছেন এই গায়ক।

সেই ধারাবাহিকতায় শুক্রবার প্রকাশ করলেন ‘অভিমান’ শিরোনামের গান। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। বরাবরের মতো সুর-সংগীত সাজিয়েছেন হৃদয় নিজেই।

নতুন গানটি নিয়ে হৃদয় খান বলেন, এই গানের সুর করার পর জীবনকে ডাকি। এরপর স্টুডিওতে বসে সুরের ওপর গানটি লিখে দেয় সে। গানটির কথায় প্রিয়জনের সঙ্গে অভিমানের বিষয়টি উঠে এসেছে। তবে মিউজিকে রক ফ্লেভার রাখার চেষ্টা করেছি। আশা করছি শ্রোতাদের পছন্দ হবে গানটি।

চার সপ্তাহ আগে হৃদয় খান প্রকাশ করেছেন ‘অস্থির মেয়ে’ শিরোনামের একটি গান। গান প্রকাশের এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলেই জানিয়েছেন শ্রোতাপ্রিয় এই গায়ক।  

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর