August 26, 2026, 1:55 pm

কালিয়াকৈরে পিকআপেরধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

Reporter Name
  • আপডেট Thursday, September 21, 2023
  • 232 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় আজ বৃহস্পতিবার সকালে পিকআপের ধাক্কায় জেলা ট্রাফিক পুলিশের টিএসআই জামাল উদ্দিন (৫৬) নিহত হয়েছেন। নিহত টিএসআই জামাল উদ্দিন টাঙ্গাইলের সদর উপজেলার গালা গ্রামের জুরান আলীর ছেলে। নিহত জেলা ট্রাফিক পুলিশের এই সাব-ইন্সপেক্টর ১৯৮৬ সাল থেকে পুলিশে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টায় টিএসআই জামাল উদ্দিন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)-এর কার্যালয়ের সামনে উত্তরবঙ্গগামী একটি ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই বাছাই করছিলেন। পরে পিছন থেকে আসা আরও একটি মাছের পিকআপ থামানোর চেষ্টা করলে পিকআপটি নিয়ন্ত্রণে আনতে না পেরে সজোরে ওই পুলিশ কর্মকর্তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পাশে থাকা ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা তাকে উদ্ধার করে ঢাকা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন নাসির উদ্দিন জানান, নিহত টিএসআই জামাল উদ্দিনের লাশটি এনাম মেডিকেলে রয়েছে। ঘাতক পিকআপ এবং তার চালককে আটক করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর