October 12, 2026, 5:30 pm

গাজীপুরে পোশাক শ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Monday, September 18, 2023
  • 153 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের জয়দেবপুর কাজীবাড়ী এলাকায় রেললাইন থেকে মামুন (২৬) নামে এক পোশাক শ্রমিকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। নিহত শ্রমিক গাজীপুরের মাওনা গরগরিয়া মাস্টারবাড়ী এলাকার প্যারামাউন্ট পোশাক কারখানার শ্রমিক। তিনি শ্রীপুর থানার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জয়দেবপুর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মামুন মারা যায় বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, রেলওয়ের হিসাব অনুযায়ী জয়দেবপুর জংশন থেকে দক্ষিণে ৩০৭/৪-৫ কিলোমিটারে ধীরাশ্রম সেকশনে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের চাচাতো ভাই রমিজ উদ্দিন জানান, শ্রীপুরে কর্মরত আমার ভাই গাজীপুরে কিভাবে এলো তা জানি না। বিষয়টি রহস্যজনক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর