July 9, 2026, 1:51 am

পরশুরামে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

Reporter Name
  • আপডেট Sunday, September 17, 2023
  • 123 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফেনী :: জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে পরশুরামে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। “সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পরশুরামেও জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার দিবস উপলক্ষে বিকেল ৪ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।

জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ।আগামী ১৯ সেপ্টেম্বর পর্যপন্ত মেলা চলবে। পরশুরাম উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান হোসেনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী এসএম শাহ আলম ভুঁইয়া, পৌরসভার সহকারি প্রকৌশলী আরটিএন আবদুল আলিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আরাফাত ভুঁইয়া, চিথলিয়া ইউনিয়ন পরিষদ সচিব শামছুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা বলেন, উন্নয়ন মেলায় সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরা, জনগণকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, এমডিজি অর্জনে সরকারের সাফল্য, এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৭টি স্টল রয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার বলেন, সরকারের উন্নয়নের চিত্র প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতেই সরকার জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করছে।সরকারের সকল সেবা মানুষের দৌড়গোড়ায় পৌছে দিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর