July 9, 2026, 1:51 am

টঙ্গীতে এসকেএফ ফার্মাসিউটিক্যাল কারখানার গুদামে আগুন

Reporter Name
  • আপডেট Sunday, September 17, 2023
  • 154 জন দেখেছে

শামীম ইকবাল, স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর বড় দেওড়া এলাকার স্কুইব রোডে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামে আজ রোববার দুপুরে এক ভয়াবহ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার গুদামের উত্তরপাশ এবং ন্যাশনাল পলিমার কারখানা দক্ষিণ পার্শ্বের বাউন্ডারি সংলগ্ন গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। প্রথম এসকেএফ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ন্যাশনাল পলিমার কারখানার নিজস্ব দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে টঙ্গী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে এসে যোগ দেয়। টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও উত্তরার ২টি ইউনিটসহ মোট ৬টি ইউনিট এবং ন্যাশনাল পলিমারের নিজস্ব ফায়ার টিমের সদস্য দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপারে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, আমাদের গুদামে গাড়ি পার্কিং করে রাখা হয়। এছাড়াও গুদামের উত্তরপাশে কিছু ঔষধ তৈরির কাঁচামাল রাখা হয়েছিল।
এ বিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করি। ডাম্পিংয়ের কাজ চলছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর