July 9, 2026, 12:41 am

গাজীপুরের কালিয়াকৈরে উন্নয়ন প্রচারসভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Thursday, September 14, 2023
  • 134 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের পাবুরিয়াচালা এলাকায় এম এম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। দেশের ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক মুঠোফোনের মাধ্যমে বলেছেন, আগামী পাঁচ বছরে বাড়ি বাড়ি পাকা রাস্তা করে দেওয়া হবে। এছাড়াও বাড়ি বাড়ি সাপ্লাই পানির ব্যবস্থাসহ নানা উন্নয়ন করা হবে বলেও জানান মন্ত্রী।
ফুলবাড়িয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।
এসময় আরো বক্তব্য রাখেন ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড. শাহ- আলম সরকার, সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা তাঁতি লীগের সভাপতি ফিরোজ আল মামুন, ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমানসহ আরো অনেক। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, স্থানীয় ইউপি সদস্যরা ও সাধারণ মানুষ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর